স্টল বুকিং সময় বাড়ালো বেসিস
এবার আরো বড় পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে দেশের বৃহত্তম তথ্যপ্রযুক্তি প্রদর্শনী বেসিস সফটএক্সপো। গতবারের মতো এবারো ৬টি জোনের পশাপাশি এড্যুকেশন ও ওমেন জোন যুক্ত করার পাশাপাশি এর কলেবর বাড়াচ্ছেন আয়োজকরা।
শেষ খবর পর্যন্ত পরিকল্পনা মাফিক আয়োজনে স্থানীয় ব্র্যান্ডগুলোকে মেলে ধরতে নেয়া হচ্ছে নানা উদ্যোগ। এই উদ্যোগকে সফল করতে কমিটি গঠনের মাধ্যমে ধাপে ধাপে এগিয়ে চলছে বেসিস সচিবালয়। কংগ্রেসে অংশগ্রহণেচ্ছুদের দাবির মুখে বাড়ানো হয়েছে স্টল বুকিং সময়।
গত ২৯ সেপ্টেম্বর স্টল বুকিং শেষ হলেও শনিবার (১৪ সেপ্টেম্বর) থেকে নতুন করে পাঁচ দিনের জন্য স্টল বুকিং সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন বেসিস ইভেন্ট ব্যবস্থাপক রাজীব আহমেদ। তিনি জানান, সকলের সতঃস্ফূর্ত অংশগ্রহণ নিশ্চিত করতে বেসিস সফট এক্সপো আর্লি বার্ড রেজিস্ট্রেশনের সময় বাড়ানো হয়েছে।
সূত্রমতে, এখন পর্যন্ত ৮টি কোম্পানি এই আয়োজনে অংশগ্রহণের নিশ্চয়তা দিয়েছে। ৫০ শতাংশ বুকিংও শেষ হয়েছে।
প্রসঙ্গত, আগামী ৬-৯ ফেব্রুয়ারি ৪ দিন ব্যাপী অনুষ্ঠিত হবে দেশীয় সফটওয়্যার ও প্রযুক্তি সেবা নিয়ে আয়োজিত এই কংগ্রেস। জাতীয় পর্যায়ের আঞ্চলিক এই কংগ্রেসটি অনুষ্ঠিত হবে রাজধানী বারিধারায় অবস্থিত বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে এই আয়োজন।
এবারের সম্মেলনে থাকছে বিজনেস সফটওয়্যার, ডিজিটাল কমার্স, মোবাইল ইনোভেশন, আইটিইএস এবং বিপিও, ইন্ডাস্ট্রি ৪.০ ও এক্সপেরিমেন্টাল জোন।